দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৪
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসতালাশিক্ষাসাতক্ষীরা জেলা

তালার খেশরায় করোনার মধ্যে চলছে রমরমা কোচিং বানিজ্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২০
এপ্রিল ২৮, ২০২০ ০ কমেন্ট 514 ভিউস

আকবর হোসেন:  সরকারী আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল নির্দেশনা অমান্য করে করোনার মধ্যে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহজাদপুর গ্রামের মৃত শচীন্দ্রনাথ দাসের ছেলে আশুতোষ দাস চালাচ্ছে এ রমরমা কোচিং বানিজ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায় আশুতোষ দাশ তার নিজের বাড়ীতে খুলেছেন কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়ানোর কোচিং সেন্টার। নবম ও দশম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের নিয়ে পড়াচ্ছেন তিনি। কোচিং শুরু হয় সকাল ৬.৩০ ঘটিকা হতে। একের পর এক কোচিং চলতে থাকে। করোনা মোকাবেলায় শিক্ষার্থীসহ শিক্ষক আশুতোষ দাসের মুখে ছিলনা কোন মাস্ক, ছিলনা সামাজিক দুরত্ব। দৈনিক তিন শিফটে ৫০/৬০ জন ছাত্র-ছাত্রীর কোচিং করান তিনি।

নিজের বাড়ী ছাড়াও এলাকায় বিভিন্ন ছাত্র -ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে ব্যাচ পড়াচ্ছেন তিনি। করোনার মহামারী হতে রক্ষা পেতে সরকার সকাল শিক্ষা প্রতিষ্ঠান ও েিকাচিং সেন্টার বন্ধ ঘোষনা করলেও সেখানে আশুতোষ দাশ নিজের ক্ষমতাবলে চালিয়ে যাচ্ছেন কোচিং বানিজ্য।

২৮ এপ্রিল সকালে তার কোচিং বানিজ্যের ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন। তিনি বলেন, আমি কোন কিছু ভয় পাইনা। তিনি সরকারের কোন নিয়মনীতি না মেনে বলেন, সরকার কি আমার পেটে ভাত দিয়ে যাবে ? আমি পড়াবো তাতে যে যা পারে করুক।
বর্তমান সময়ে করোনা ভাইরাস গোটা বিশ্বকে গিলে ধরেছে আর ঠিক সেই সময় অর্থলোভী শিক্ষক আশুতোষ দাস প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসরত ছাত্র-ছাত্রীরদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল টাকা। প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছ থেকে প্রতিটি বিষয়ে প্রতিমাসে নিচ্ছেন ৪০০ থেকে ৫০০শত টাকা।
করোনার প্রাদূর্ভাবে অভিভাবক ও স্থানীয়রা বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহনের চেষ্টা করলেও লাগাম টানা সম্ভব হচ্ছে না আশুতোষের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন হুমকির মুখে কোচিং করান এই অসাধু, অর্থলোভী শিক্ষক।
স্থানীয়রা আরও জানায় শিক্ষক আশুতোষ দাস কারো তোয়াক্তা করেন না। ব্যাচে পড়া শিক্ষার্থীরা তাদের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে বিধায় তারা তাদের ছেলে মেয়ে নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থায় এলাকায় আতংক বিরাজ করছে।

কোচিংই শেষ নয়, বিভিন্ন বই কোম্পানি সাথে হাত মিলিয়ে শিক্ষার্থীদের বাধ্য করা হয় বাজার থেকে নিন্ম মানের গাইড বই কিনতে। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন নোট তুলে দিয়ে সীমাবদ্ধ করে দিচ্ছেন শিক্ষার্থীদের জ্ঞান।

ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী আনিকা জামানের মা রনি জামান বলেন, করোনর কারনে স্কুল বন্ধ থাকায় এস এস সি পরীক্ষায় ফল খারাপ হবে ভেবে মেয়েকে কোচিং করতে যেতে দেয়া হয়।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, কোচিং না করানোর জন্য প্রতিটি স্কুলে নোটিশ করা হয়েছে। তাছাড়া করোনার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। সেখানে এমন কোচিং বানিজ্য মোটেই কাম্য নয়। ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রাদূভাবে সরকার যেখানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এস সময় কোন ধরনের জনসমাগম করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তদন্ত করে কোচিং পরিচালনাকারি শিক্ষকের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ বিধি মেনে সকলকে আরো বেশি সচেতন হতে হবে-এমপি রবি
পরবর্তী পোস্ট
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে তালা হাসপাতালের পক্ষ থেকে ত্রান বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting