অনলাইন ডেস্ক:
বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এপর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩০ লাখ ৬৫ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৩১ হাজার ৩৭৯ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩০০ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন:
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ২২ হাজার ৩৮৯ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১১ হাজার ৬০৬ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
Leave a Reply
You must be logged in to post a comment.