আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ইয়ারব হোসেন:

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা কমিটির  সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  দুপুরে  জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা মার্কেটিং অফিসার, কাচা, পাকা এবং মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। 

জেলা প্রশাসক বলেন  আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে এবং সামাজিক দূরত্ব যেন বজায় রাখতে হবে।
 মুরগী / মাংসের দোকান এবং ডিমের দোকান বড় মাঠে স্থানান্তর করা হবে।
প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো থাগবে।
পণ্যের সরবরাহ ঠিক রাখতে পণ্য পরিবহনে কোন সমস্যা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।

Comments

Leave a Reply