দুর্বৃত্তের হামলায় কলারোয়ায় সাংবাদিক আজগর আলী আহত

কামরুল হাসান

কলারোয়ায় কতিপয় দুর্বৃত্তের বিরুদ্ধে খুলনা থেকে প্রকাশিত  ’দৈনিক অর্নিবাণ’ পত্রিকার সাংবাদিক আজগর আলী (৪৫) কে মারপিট করে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে।

আহত সংবাদিক বর্তমান কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনে। তিনি উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এলাইবক্স এর ছেলে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত ১২টার দিকে কতিপয় ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে মালয়েশিয়া ফেরত সাংবাদিকের ভাই মফিজুল ইসলামকে চিৎকার করে ডাকতে থাকে।

এ সময় সাংবাদিক আজগার আলী বাইরে এসে তাদেরকে গভীর রাতে ডাকাডাকি না করে সকালে আসার কথা বললে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে চলে যায়।

পর দিন (১৪ এপ্রিল) বেলা ৪টার দিকে সাংবাদিক আজগর আলী বাড়ি থেকে কলারোয়া বাজারে আসার পথিমধ্যে হাড়িভাঙ্গা কালভার্ট এলাকায় পৌঁছালে কতিপয় ব্যক্তিরা তাকে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক আহত করে।

এক সময় পথচারীরা উদ্ধার করে সাংবাদিক আজগর আলীকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করায় এখনও পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে, থানায় কেউ অভিযোগ দায়ের করেননি তবে অভিযোগ এলে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা থেকে জানানো হয়।

Comments

Leave a Reply