আহাদুর রহমান (জনি)
গত ১৯ দিন ধরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ৭২ বছরের পঞ্চানন গায়েন। ঢাকায় গিয়ে হারিয়েছিলেন যোগাযোগের একমাত্র সম্বল মোবাইল ফোন আর পকেটের টাকা। যে যা দিতেন তা খেয়ে কোন রকমে বেঁচে ছিলেন।

গতকাল ডেইলিস্টারে পঞ্চানন গায়েনকে নিয়ে একটি সংবাদ প্রচার করে। ওই সংবাদের সুত্র ধরে আজ ঢাকা থেকে সাতক্ষীরাতে পঞ্চানন গায়েনকে ফিরিয়ে নিয়ে আসেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

শুধু ঢাকা থেকে ফিরিয়ে নিয়েই আসেননি, সাথে পর্যাপ্ত ফল ও খাদ্য সামগ্রী দিয়ে পুলিশের গাড়িতেই বাসায় পাঠিয়ে দেন। পুলিশ সুপারের এ উদ্যোগ জেলার সকলের প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, পঞ্চানন গায়েন কাদাকাটি গ্রামের সাবেক ইউপি সদস্য। জমিজমা সংক্রান্ত মামলার কাজে গত মার্চের ১৫ তারিখে ঢাকায় যান তিনি। সরকার সারাদেশে করোনা পরিস্থিতির জন্য সাধারণ ছুটি ঘোষণা করলে বিপদে পড়েন তিনি। মোবাইল ফোন ও টাকা পয়সা হারিয়ে গাবতলী বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন তিনি। অবশেষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে বাড়ি ফিরলেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.