দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৪
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

উপকূলীয় গাবুরা গুজবে সয়লাব, করোনা দূর্দিনেও প্রতিপক্ষরা সক্রিয়

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৩, ২০২০
এপ্রিল ১৩, ২০২০ ০ কমেন্ট 378 ভিউস

আকরামুল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়ন পরিষদে সরকারি ত্রাণ বরাদ্দ হয়েছে সাড়ে তিন টন চাউল। ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে সেগুলো ইতোমধ্যে বিলিবন্টন করা হয়েছে। তবে দুই হাজার টন চাউল চেয়ারম্যান আত্নসাত করেছেন মর্মে এলাকায় ঢালাওভাবে প্রচার করে গুজব ছড়িয়েছে রাজনৈতিক প্রতিপক্ষরা।
একই সাথে ছাত্রলীগ কর্মীকে মারপিট করেছেন বলে অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। এসব ঘটনায় তোলপাড় চলছে গোটা গাবুরা ইউনিয়নজুড়ে।
এসব ঘটনা জানিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা জি.এম মাসুদুল আলম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রথম পর্যায়ে দেড় টন ও পরে দুই টন চাউল পেয়েছি। সেগুলো ইউপি সদস্যদের নিয়ে সঠিকভাবে ওয়ার্ড পর্যায়ে ভাগ করা হয়। এরপর ইউপি সদস্যরা সেগুলো পৌঁছে দেন। ৩৫০ পরিবারকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন দুইটন চাউলকে দুই হাজার টন চাউল বলে প্রচার করছে। ইউনিয়নব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা অব্যাহত রেখেছে। ইউনিয়নের মানুষ ৪০ হাজারের উপরে। সহযোগিতা দিতে পেরেছি মাত্র ৩৫০ জনের। প্রতিপক্ষরা এই সুযোগ নিচ্ছে। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম আরও বলেন, এলাকার সাইদুল ইসলামের ভাই মিজানুর রহমান ছোট কিছুদিন আগে গাজাসহ আটক হয়। আর গাজা বিক্রি করবে না ইউনিয়ন পরিষদে মুচলেকা দিয়ে ছাড়া পায়। তারা বাবা ছেলেকে শাসন করে বাড়ি নিয়ে যায়। বর্তমানে সকলকে যখন বাড়িতে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তখন সাইদুল খারাপ সঙ্গীদের নিয়ে আড্ডায় মেতেছে। এ নিয়ে সাইদুলকে আমি দুইটা থাপ্পড় দিয়েছি।
তিনি বলেন, এই বিষয়টি নিয়েও ওই ছেলেকে  ছাত্রলীগ কর্মী সাজিয়ে আমার বিরুদ্ধে প্রচারণায় নেমেছে প্রতিপক্ষরা।
ঘটনার বিষয়ে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জানান, সাইদুল ইসলাম নামের ছেলেটি ছাত্রলীগের কেউ নয়। তাকে হাসপাতালে ভর্তি করে চেয়ারম্যানের বিচার দাবি করার ঘটনা ঘটেছে। অনেকেই না জেনে তাকে ছাত্রলীগকর্মী পরিচয় দিয়েছে। বিষয়টি ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিউল আযম লেলিন জানান, ত্রাণ সামগ্রী বিতরণে চেয়ারম্যান দূর্ণীতি অনিয়ম করছেন। প্রকৃত দুস্থ অসহায় গরীবদের মাঝে সঠিকভাবে বন্টন করছেন না। টিআর কাবিখা প্রকল্পের টাকাও আত্নসাত করেন। ইউনিয়নে সাড়ে তিনটন চাউল বরাদ্দ হয়েছে। কেউ দুই হাজার টন বলে প্রচার করলে সেটি ঠিক নয়।
তিনি অভিযোগ করে বলেন, ত্রাণের ২৯ পরিবারের চাউল বিএনপি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে প্রচার করেছেন চেয়ারম্যান। সরকারি চাউল তিনি কোন দলের হয়ে প্রচার করতে পারেন না।
তবে ত্রাণের চাউল দলীয় প্রচারের বিষয়ে চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, সেগুলো ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। সেগুলো সরকারি ত্রাণের চাউল নয়। আর প্রকৃত গরীব অসহায়দের মাঝেই সরকারি চাউল বিতরণ করা হয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান রেকসোনা মুজিব জানান, অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণে কোন দূর্ণীতি বা অনিয়ম হয়নি। দুই টনকে দুই হাজার কেজি বলে অপপ্রচার দিচ্ছেন কেউ কেউ।
এসব বিষয়ে জানতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী বলেন, চেয়ারম্যান সরকারি ত্রাণ সহায়তা নিজের দলীয় পরিচয়ে বিতরণ করেছেন এমন একটি অভিযোগ পেয়েছি। একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাবুরা ইউনিয়নে সাড়ে তিনটন চাউল বরাদ্দ পেয়েছে দুই হাজার টন চাউল বরাদ্দ পেয়েছে এমন কেউ প্রচার করলে সেটি সঠিক নয়। ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে কাউকেই ছাড় নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাউল
পরবর্তী পোস্ট
করোনার কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের খাদ্য সহায়তা দেবে সাতক্ষীরা চেম্বার অব কমার্স- এমপি রবি

রিলেটেড পোস্ট

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting