দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৯
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

জমেছে সাতক্ষীরার পশুহাট : কুরবানীর জন্য প্রস্তুত ৫৬ হাজার গরু-ছাগল

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৫, ২০১৯
আগস্ট ৫, ২০১৯ ০ কমেন্ট 427 ভিউস

প্রধান প্রতিবেদক : ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় খুশি খামারী ও ব্যবসায়ীরা। আসছে কুরবানী ঈদকে ঘিরে সীমান্ত এলাকা দিয়ে যেন কোনভাবেই ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারীরা গরু মোটা তাজাকরণ ট্যাবলেট থেকেও এবার বিরত রয়েছে।
প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলায় খামারী রয়েছে ১২ হাজার ৭৩৩ জন। এসব খামারীদের কাছে এ বছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫৬ হাজার ২৭৬টি বিভিন্ন প্রজাতির পশু।
সাতক্ষীরা সদর উপজেলায় ৮১৩০টি গরু, ছাগল রয়েছে ৩৩৪৮টি, কলারোয়া উপজেলায় ৫২৮৫টি গরু, ছাগল ৫৩২২টি, তালা উপজেলায় ৭১৬৩টি গরু, ছাগল ৪১৮৬টি, আশাশুনি উপজেলায় ২৯৯৩টি গরু, ছাগল রয়েছে ২০৫২টি, দেবহাটা উপজেলায় গরু ১১৫৫টি, ছাগল ১১৮৬টি ছাগল, কলিগঞ্জ উপজেলায় ২৮১১টি গরু, ছাগল ৩৮২৬টি ছাগল ও শ্যামনগর উপজেলায় ৩০৩৬টি গরু ও ছাগল রয়েছে ৫৭৪৩টি। জেলাজুড়ে কুরবানীযোগ্য গরু প্রস্তুত রয়েছে ৩০ হাজার ৫৭৩টি ও ছাগল ২৫ হাজার ৭০৩টি।
এছাড়া রয়েছে অনেক মৌসুমি গরু ও ছাগল পালনকারি। তারা কুরবানী ঈদকে সামনে রেখে গরু বা ছাগল পালন করে থাকেন। ঈদের মুখোমুখি সময়ে তারা বিক্রি করে দেন। এমনই এক গরু পালনকারী সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের রুবেল মোল্লা। তিনি বলেন, আমার গরুটি এখনো বিক্রি হয়নি, দাম কম বলায়। আশাকরছি দুই লাখ টাকায় গরুটি বিক্রি হবে। এ বছর মোটাতাজাকরণ কোন ওষধ খাওয়ানো হয়নি গরুকে। ওষধের মাধ্যমে গরু মোটাতাজা করলে ক্রেতারাও আগ্রহ হারিয়ে ফেলে দামও কম হয়।
অন্যদিকে, ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় আশার আলো দেখছেন গরু ব্যবসায়ীরা। পাটকেলঘাটা শাকদাহ এলাকার গরু ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, এ বছর ভারতীয় গরু আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারী ও ব্যবসায়ীরা বেশী দামে গরু বিক্রি করতে পারবেন। কুরবানী ঈদের শেষ মূহূর্তে জেলার গরু ও ছাগলের হাট গুলো জমে উঠেছে।
ভারতীয় গরু দেশে প্রবেশের বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সাতক্ষীরার সীমান্ত এলাকজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধভাবে যেন একটি গরুও দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে চেক পয়েন্ট বসিয়ে বিজিবি কাজ করে যাচ্ছে।
আগত কুরবানী ঈদকে ঘিরে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেলায় ৫৬ হাজারেরও অধিক কুরবানীযোগ্য গরু ও ছাগল প্রস্তুত রয়েছে। ঈদের শেষ মুহূর্তের হাটগুলো জমে উঠতে শুরু করেছে। অসুস্থ ও পশুকে ওষধ ব্যবহার করা হয়েছে মোটাতাজাকরণ করা হয়েছে এমন সন্দেহ হলে পশু হাটে থাকা মেডিকেল টিমকে অবহিত করতে বলা হয়েছে। প্রত্যেক পশু হাটগুলোতে মেডিকেল টিম কাজ করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোরের পাতা ও মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক যুবক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting