দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

আরিফুলের দন্ড থেকে শিক্ষা নিয়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২০
মার্চ ১৬, ২০২০ ০ কমেন্ট 348 ভিউস

মোবাইল কোর্টের এক কর্মকর্তা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান কে কলমা পড়তে বললেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রিগ্যান আল্লাহকে স্মরণ করতে থাকে। একটি ফোন আসলো মোবাইল কোট এর কর্মকর্তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় জীবনটা রক্ষা হলো । এরপর ডিসি অফিসে নিয়ে নগ্ন করে অমানুষিক নির্যাতন। গভীর রাতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিগ্যানের  ভিডিও-চিত্রে কথাগুলো শুনতে-শুনতে একসময় ঘুম এসে গেল। ঘুমের মধ্যে মাথায় চিন্তা ঢুকে গেল বঙ্গবন্ধু কি এই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন ? প্রধানমন্ত্রী বারবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর কথা বলে আসছেন। কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ের সংবাদকর্মী তারা কি এর প্রমাণ দেখতে পাচ্ছি ?   সাংবাদিক সমাজ ও তাদের সেই পেশাদারিত্বের অবস্থান থেকে সরে এসেছে। বিভিন্ন কারণের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তেমন চোখে পড়ছে না। তবে কেউ কেউ যথেষ্ট ঝুঁকি নিয়ে সাহসী সাংবাদিকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের সংখ্যা নগণ্য। সাংবাদিকদের একটি অংশ চাটুকারিতায় ব্যস্ত। কেউ কেউ এমপি মন্ত্রীর চাটুকারিতায় ব্যস্ত আছেন। আবার কেউ কেউ প্রশাসনের চাটুকারিতা নিয়ে ব্যস্ত থাকেন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও ডিজিটাল আইনের কারণে ইচ্ছা থাকলেও আজ সাহসী সাংবাদিকরা পিছু হটতে বাধ্য হয়েছে ।

কিন্তু সত্য কখনো চাপা থাকেনা। আজকে যেটা গোপন -একদিন সেটা ফাঁস হয়ে যাবে। সরকারের প্রতিটি সেক্টরে যে লাগামহীন দুর্নীতি চলছে তা নিয়ন্ত্রণ করবে কে ? সরকারি দপ্তরে গেলে দেখা যায় আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত লেখা ছোট ছোট সাইনবোর্ড সরকারি ভবনের দেওয়ালে টানানো থাকে। এই লেখা দেখলেই হাসি পায়- বাস্তবতার সাথে ওই সাইনবোর্ড গুলোর লেখার সাথে কাজের কোন মিল নাই। আজকের যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছে, সাতক্ষীরার ২টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ১৬ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ের ৮০% সরকারি অর্থ লোপাট হয়েছে। এটাই হলো বাস্তবতা।

তবে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এই পেশার একটি অংশ দুর্নীতি তে জড়িয়ে পড়েছেন- তা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যেও কেউ কেউ সাহস নিয়ে সত্য কথাটি জনমানুষের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাতেই যত বিপত্তি। যেমনটি ঘটেছে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলের জীবনে। কাজল নামের একজন সাংবাদিক এখনো নিখোঁজ রয়েছে। মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মন্ত্রী এমপি প্রশাসনের কর্তাব্যক্তিরা মঞ্চে বসে সাংবাদিকদের উপদেশ দেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য। কিন্তু সেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি ওই নেতা বা আমলার বিপক্ষে চলে যায় তখনই তাদের গাত্রদাহ শুরু হয়। তারা মঞ্চের গতানুগতিক বক্তব্য ভুলে গিয়ে সাংবাদিককে শায়েস্তা করার ফন্দি আঁটতে থাকেন।

শুরু হয় ষড়যন্ত্র। সংশ্লিষ্ট সাংবাদিকের দুর্বলতা খুঁজতে থাকে কেউ কেউ। না পেলে ওই সাংবাদিকের পরিবারের কেউ অথবা আত্মীয় স্বজনের টার্গেট করা হয়।

তবে দুর্ভাগ্যজনক এই যে, কোন ঘটনা সাংবাদিকরা একটা পক্ষ নিয়ে ফেলে। এটাও ঠিক নয়। পেশাদারিত্ব বজায় রাখতে গেলে অবশ্যই সততার চর্চা করতে হবে। দেশ ও সমাজের কাছে সাংবাদিকের দায়বদ্ধতা রয়েছে। যত বাধাই আসুক না কেন সত্যের সন্ধান থেকে সাংবাদিক সমাজ যদি
পিছু হটতে বাধ্য হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। লেখার সময় বারবার চোখের সামনে ভেসে উঠছে আরিফুলের শরীরে নির্যাতনের চিহ্ন ও তার আকুতি।পরম করুণাময় শৃষ্টিকর্তা আরিফুলের জীবন রক্ষা করেছে । আর দেশের সাংবাদিক সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো সাহসী সাংবাদিকতা করতে গেলে পেশাদারীর অবশ্যম্ভাবী। পেশাদার সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই।

লেখক : প্রধান সম্পাদক, দৈনিক সাতনদী

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুরাতন সাতক্ষীরায় সেলিম কাউন্সিলরের নির্দেশে অমানবিক নির্যাতনে বাড়ি দখল (ভিডিও সহ)
পরবর্তী পোস্ট
আ’লীগ নেতা ডাকাত কালাম মাছ চুরি করতে গিয়ে আটক

রিলেটেড পোস্ট

শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব

আগস্ট ৭, ২০২৬

আমিও অপরাধী

আগস্ট ১, ২০২৬

আমিও অপরাধী

আগস্ট ১, ২০২৬

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম

জুলাই ১৬, ২০২৬

একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting