দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৪
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

২ মার্চ নতুন ভোটারদের এনআইডি দেওয়া শুরু

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০ কমেন্ট 339 ভিউস

সাতনদী ডেস্ক: আগামী ২ মার্চ ভোটার দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সীমিত আকারে এই কার্যক্রমে শুরু হলেও ধীরে ধীরে তা বাড়বে।

এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, হারানো জাতীয় পরিচয়পত্র সেবা অঞ্চল ও জেলা হতে মুদ্রণ করে উপজেলা/থানা হতে ভোটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু জেলা ও উপজেলা হতে ভোটাররা হারানো এনআইডি সেবা না পেয়ে প্রায়শ ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে চলে আসছে। এতে করে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার যে লক্ষ্য তা ব্যাহত হচ্ছে। অতএব হারানো এনআইডি প্রাপ্তির আবেদন পাওয়ার সাথে সাথে তা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করতে হবে। মুদ্রিত এনআইডি সমূহ যাতে জেলায় পড়ে না থাকে এবং দ্রুত উপজেলা/থানা নির্বাচন অফিস আবেদনকারীকে ঐ দিনই সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সপ্তাহের নির্ধারিত দিন বা সময়ে হারানো আইডি মুদ্রণ ও সরবরাহের জন্য নির্ধারণ করে দেয়া যাবে না।

হারানো আইডি কার্ড দ্রুত সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা জেলার হারানো আইডি কার্ডসমূহ ঢাকা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রেরণ করতে হবে এবং মুদ্রিত কার্ড দ্রুত থানা/উপজেলা হতে সরবরাহ করতে হবে। জরুরি গুরুত্বপূর্ণ হারানো কার্ড ব্যতীত, অন্য জেলা/উপজেলা/ থানায় হারানো এনআইডি ইটিআই ভবনের ২য় তলা বা অপারেশন অধিশাখা হতে সরবরাহ করা হবে না।

আগামি ০২ মার্চ ২০২০ তারিখ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে ব্যাপক অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়েছে। সেই সাথে একই দিনে ০২ মার্চ ২০২০ তারিখ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে। দৈনন্দন জীবনে নাগরিক সেবা সহজতর করার লক্ষ্যে নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধিত ১৮ বছরের কম বয়স্ক নাগরিকগণকে স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং এ বিষয়ে আইটি শাখা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। নতুন নিবন্ধিত নাগরিকগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। উক্ত লিংক এর মাধ্যমে জাতীয় ভোটার দিবসটি উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ০২ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে। মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় ভোটার দিবসের র্যালীতে অথবা আলোচনা অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে।

এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।

বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের তথ্য আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রুশ ও থাই সুন্দরীদের দেশে আনতেন পাপিয়া
পরবর্তী পোস্ট
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবীতে সাতক্ষীরায় মিছিল ও মানববন্ধন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting