দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৫
রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার পিপিএম সেবা পদক পেলেন সাতক্ষীরার শ্যামল মুখার্জী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২০
জানুয়ারি ৫, ২০২০ ০ কমেন্ট 527 ভিউস

আকরামুল ইসলাম: ব্যতিক্রমী সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ টানা চতুর্থবার আইজিপি সেবা ব্যাজ পাওয়ার পর এবার সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। রোববার বেলা সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ১১৮ জন সদস্যের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদের কর্মকর্তারা। এরমধ্যে বিপিএম সাহসিকতা পদক পেয়েছেন ১৪ জন, সেবায় অবদানের জন্য বিপিএম পদক ২৮ জন, সাহসিকতার স্বারক হিসেবে পিপিএম পদক ২০ জন ও পিপিএম সেবা পদক পেয়েছেন ৫৬ জন।
সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ কুমার মুখার্জী ও পদ্মরানী মুখার্জীর ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) হিসেবে কর্মরত।
শ্যামল কুমার মুখার্জী ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। একই বছরে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করে গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়ায় ২০১৫ সালে প্রথমবার আইজিপি ব্যাজ পান তিনি। এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে টানা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বারের মত আইজিপি ব্যাজ পান পুলিশের এই কর্মকর্তা। এছাড়া ডিএমপিতে কর্মরত থাকাকালীন সময়ে কয়েক দফায় বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি।
শ্যামল কুমার মুখার্জীর তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তালা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। তালায় লেখাপড়া করাকালীন সময়ে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করা এই পুলিশ কর্মকর্তা জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০৩ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বিভাগে যোগদান করার পর বাহিনীর বিভিন্ন দপ্তর, ইউনিটে কর্মদক্ষতা, নিষ্ঠা, একাগ্রতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কাজের স্বীকৃতি স্বরুপ তিনি ইতোমধ্যে একাধিকার পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহনের পর শ্যামল কুমার মুখার্জীর মা পদ্ম রানী মুখার্জী বলেন, ছেলের ভালো কাজ ও পদক পাওয়ার জন্য আমি গর্বিত। আমি খুব সুখী মানুষ। শ্যামল একজন সৎ পুলিশ অফিসার সকলেই যখন এটা বলে তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী বলেন, ভালোকাজের স্বকৃতি কাজের সব সময় কাজের প্রতি উৎসাহ ও উদ্বীপনা বাড়িয়ে দেয়। আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করে দেশ ও মানুষের সেবা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যে আজ পুলিশ সপ্তাহ শুরু
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার টানা ১৬ বারের শ্রেষ্ঠ ওসি মোস্তাফিজকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

রিলেটেড পোস্ট

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting