দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স– নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৯, ২০১৯
জুলাই ২৯, ২০১৯ ০ কমেন্ট 439 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় পুলিশ অপরাধ করলে সেটিও আপনারা লিখুন। আমার খারাপ কর্মকা- আপনাদের চোঁখে ধরা পড়লে সেটিও যেন মিডিয়ার মাধ্যমে প্রচার হয় তাহলে আমি খুশি হব। অপরাধীরা সব সময়ই অপরাধীর আওতায় থাকবে সে যেই হোক না কেন। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত অপরাধ করলে সেটি বেশী আলোচিত সমালোচিত হয় তার কারণ হচ্ছে মানুষ এদের মাধ্যমে কোন অপরাধমূলক কর্মকা- প্রত্যাশা করে না। ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার কারণে গোটা দেশসহ সারা বিশে^ সাতক্ষীরার বদনাম হয়েছে। সাতক্ষীরার জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে বরাবরে মতই জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সাতক্ষীরার বদনাম হবে এমন কোন কর্মকা-ে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও রাজনৈতিক দলের কর্মী বা সমর্থকদের কোন ছাড় নয়। অপরাধীরা অপরাধীর তালিকায় থাকবে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সাতক্ষীরার শব্দ দূষণ, যানজট, স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাত, মাদক, সাতক্ষীরার বাইপাস সড়কে উশৃঙ্খল তরুণদের রেপোরোয়া মোটর সাইকেল রেসিং, কতিপয় জনপ্রতিনিধিদের মাদকের পৃষ্ঠপোষকতার বিষয়গুলো তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এসব বিষয়ে কার্যকরি পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। তিনি বলেন, এখন থেকে শহরের মধ্যে গরু, মহিষ, পল্ট্রি মুরগী বিক্রিসহ অপ্রয়োজনীয় এসব মাইকিং বন্ধ করা হবে। যানজট নিরসনে এখন থেকে শহরের মধ্যে মালবাহী যে কোন প্রতিষ্ঠাণের মালামাল রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হবে। বিদ্যালয়ের সামনে বখাটেদের উৎপাত বন্ধে সাতক্ষীরার গালর্স স্কুলের সামনে বিদ্যালয়ে শুরু ও ছুটির সময় পুলিশ মোতায়েন করা হবে। কোন জনপ্রতিনিধি যদি অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকেন তবে তাকেও আইনের আওতায় আনা হবে।
এ সময় পুলিশ সুপার সাতক্ষীরার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে পুলিশের একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সালমান খান যে কারনে বিয়ে করেন না
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting