প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক ব্যবসায়ী ‘প্রকাশ’এর দৌরাত্ম্য, যুবসমাজ ধ্বংসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ‘প্রকাশ’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভয়াবহ মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর হঠাৎ করেই তিনি ফকির থেকে কোটিপতিতে পরিণত হয়েছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, এই মাদক ব্যবসায়ী প্রকাশ মোন্ডল (২৮) ২নং নগরঘাটা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড হরিংখলা গোলপোতা গ্রামে বসবাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।
ফলে নগরঘাটা ইউনিয়নের যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রকাশ নিজেকে প্রভাবশালী মহলের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আইনের নাগালের বাইরে থেকে যাচ্ছে।ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে নগরঘাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিব মেম্বার বলেন, “আমার নাম ভাঙিয়ে এবং আড়ালে থেকে প্রকাশ মাদক ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেছে। তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই।”তিনি আরও জানান, “মাদক ব্যবসায়ী প্রকাশকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।”এদিকে, স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের জোর দাবি—দ্রুত সময়ের মধ্যে এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পুরো এলাকার যুবসমাজ আরও ভয়াবহভাবে বিপথে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
https://satnadee.com/