মাসুদ রানাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন, সদর উত্তর থানা শাখার অর্থ সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আরিফ বিল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে তরুণেরা যে সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছে, তা আমাদের ইতিহাসে অনন্য। শহীদদের এই আত্মত্যাগ শুধু শ্রদ্ধার বিষয় নয়, এটি আমাদের জন্য একটি বড় দায়িত্ব। আজকের তরুণ সমাজকে তাদের এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।প্রধান আলোচক আমিনুর রহমান বলেন,কুইজ প্রতিযোগিতা শুধু কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া নয়; এটি কৌতূহল বাড়ায়, সত্যানুসন্ধানী করে তোলে এবং সত্যের পক্ষে দাঁড়াতে শেখায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল জিপিএ-৫ পাওয়া নয়, বরং একজন আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া। তোমরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই দেশপ্রেম, জ্ঞান ও মেধা চর্চাকে জীবনের অংশ বানিয়ে নাও।প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতি শ্রেণী থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।