পাইকগাছা প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান কে হুমকি দেয়ার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড, এফ এম এ রাজ্জাক, সহ সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এস বাবুল আক্তার, আঃ গফুর, আলাউদ্দিন রাজা, এস এম আলাউদ্দিন সোহাগ,প্রমথ সানা, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, মোঃ নজরুল ইসলাম, বদিউজ্জামান,মোঃ শাহাজামান বাদশা, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহারিয়ার কবির, আশরাফুল ইসলাম সবুজ, আবুল হাসেম, আঃ রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, কৃষ্ণ রায় ও উজ্জ্বল কুমার দাস।