নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। এঘটনায় মো. মাহমুদুল হাসান লিটন ওরফে রিঙ্কু (২৪) নামে এক আউট সোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মাহমুদুল হাসান লিটন ওরফে রিঙ্কু সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বড়বাবু আশিক নেওয়াজের আপন ভাগ্নে।
গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শহরের দক্ষিন কাটিয়ার ঢালী পাড়ার নজরুল ইসলামের ছেলে। সে সাতক্ষীরা সদর হাসপাতালে প্যাথলজি বিভাগে আউট সোর্সিং কর্মচারী। ধর্ষিতা ওই গৃহবধুর সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার বাসিন্দা।
ধর্ষিতা ওই নারীর বারাত দিয়ে থানাপুলিশ জানায়, গত সোমবার সকালে ওই নারী সদর হাসাপাতালে গাইনোক্লোজি বিভাগে ডাক্তার দেখাতে যান। এরপর চিকিৎসক তাকে তিনটি পরীক্ষার জন্য বলে। এক পর্যায়ে দুপুর গড়িয়ে বিকাল হলে হাসপাতালে কর্মরত মাহামুদুল তাকে পরীক্ষা করিয়ে দেবে বলে প্যাথলজি বিভাগে নিয়ে। এরপর সুযোগ বুঝে তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মঙ্গলবার (১৭নভেম্বর) দুপুরে সদর থানায় ওই ধর্ষিতা নারী বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এঘটনায় ভুক্তভেগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জানাতে চাইলে সাতক্ষীরা সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই কর্মীর বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।