সংবাদদাতা: সাতক্ষীরা সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’ এবং এর যুব শাখা ‘Volunteers of Satkhira Community (VoSC)’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি-র পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা নতুন ওসি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে ‘সাতক্ষীরা কমিউনিটি’র প্রতিনিধি দল নবনিযুক্ত ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ওসি শফিকুল ইসলাম একজন অত্যন্ত সৎ, নীতিবান ও ভালো মনের মানুষ। তিনি সাতক্ষীরার জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবসময় পাশে থাকবেন। তাঁর দক্ষ নেতৃত্বে আমরা একটি নিরাপদ, সুন্দর ও নতুন সাতক্ষীরা উপহার পাব।”
এ বিষয়ে সংগঠনের প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি বলেন, সাতক্ষীরার সাধারণ মানুষের কল্যাণ ও মানবিক কার্যক্রমে ‘সাতক্ষীরা কমিউনিটি’ সবসময় প্রশাসনের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
একই সাথে, নবনিযুক্ত ওসি শফিকুল ইসলাম সাতক্ষীরাবাসীর সার্বিক সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।