প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট শহীদ হাসান, অ্যাডভোকেট এ বি এফ সেলিম, অ্যাডভোকেট সাহারিয়া হাসিব, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ অক্টোবর দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার কনফারেন্স রুমে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
https://satnadee.com/