নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আবাসিক হোটেল "হোটেল রয়েল প্যালেস"। শনিবার (২৯ শে আগস্ট) বাদ-আছর শহরের পৌর দিঘির পশ্চিম পাশে (অগ্রণী ব্যাংকের গলিতে) সমবায় মার্কেটের ৩য় তলায় এই আধুনিক আবাসিক হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হোটেল রয়েল প্যালেস এর পরিচালক এসএম ইউসুফ ও মোঃ মোশারফ হোসেন এর সার্বিক পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব ওয়ার্ছী, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মুহা. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সফিউল্লাহ, বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম মুফতি নূর-উল্লা, কালীনপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হারুন-অর-রশিদ, সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম (পিপু) প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সাতক্ষীরায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেহমান ও ব্যবসায়ীরা আসেন। আগত অতিথিদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত আবাসন সেবা নিশ্চিত করতে "হোটেল রয়েল প্যালেস" গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত সুনাম অর্জন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহাদ্দিস আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।