নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতাল সমাজ সেবা কার্যালয় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় । সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, রোগী কল্যাণ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মোঃ দ্বিন আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মোঃ আব্দুর রহিম, হাকিম রাজু আহম্মেদ, মোঃ হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ সাইফুল ইসলাম, মোঃ তুহিন আলী, মোস্তফা খাইরুল আকবর, মো. মাহবুবর রহমান, শেখ নিজাম উদ্দিন প্রমুখ। সভায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দান ও সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় অনুদান প্রাপ্তিতে সহায়তা করা হয়।