নিজস্ব প্রতিবেদক: : সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মো. সালাউদ্দিন (৩৩)নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার বিকেলে কলারোয়া থানার টেলিফোন এক্সচেঞ্জ’র সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন থানা সদরের মৃত মুনতাজ আলীর ছেলে । র্যাব জানায়, মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে কলারোয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।এসময় কালো রংয়ের পালসার মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য বহনকালে ৮৫ (পঁচাশি) বোতল ESKUF সিরাপসহ মো. সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এরপর উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে । অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।