নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের নিয়ে রি-ফ্রেশ কোচিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকতের নিজস্ব অফিস ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ঢাকা থেকে আগত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি অংশ নেন। তিনি সাতক্ষীরা জেলার বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের আম্পায়ারিংয়ের বিভিন্ন দিক, নিয়ম-কানুন ও মাঠে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে বিসিবি কোয়ালিফাইড আম্পায়ার মোফলুক-উদ্দোজা শ্যাম্পু, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার কবির হাসান দিপু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, আবু শামীম, শেখ আখেরুজ্জামান তাপস, শেখ দারুজ্জামান রুবেল, সবুজ, ফজলু, হাবিবুল হাসান, খাদিজা আক্তার চায়না ও মিঠু উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে আয়োজকেরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাতক্ষীরার আম্পায়ারদের দক্ষতা আরও বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ পরিচালনায় এর ইতিবাচক প্রভাব পড়বে।