
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। অদ্য ৩০ মার্চ ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্লোপজি ক্রিম, কমান্ডো ঈঁদুর মারা বিষ, নেহা মেহেদী, নেহা নারিকেল তেল, ডাভ সাবান, নকুল দানা এবং মুচস্টাক ফেস ওয়াশ ও ভারতীয় ঔষধ আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা বাইপাস মোড় নামক স্থান হতে ৫৯,৬০০/- টাকা মূল্যের ভারতীয় ক্লোপজি ক্রিম, কমান্ডো ঈঁদুর মারা বিষ, নেহা মেহেদী, নেহা নারিকেল তেল, ডাভ সাবান, নকুল দানা এবং মুচসক্টাক ফেস ওয়াশ আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আভিযানিক দল সর্বমোট=১,৬৪,৬০০/-(এক লক্ষ চৌষাট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।