প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আলোচিত জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামী ওরফে মো. মোস্তাফিজুর রহমান সাগরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে তাকে শহরের লেকভিউ রিসোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. শাহাজান আলীর ছেলে ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকালে আসামী সগরকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে রবিউলের চায়ের দোকানের সামনে বিরোধের জেরে জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাগরকে ৬ নম্বর আসামি করা হয়।
https://satnadee.com/