প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

মোঃ হাফিজুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের একটি কনভেনশন হলে জেলা ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে ও জেলা শাখার সদস্যসচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফি'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি ও সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি,জেলা তাতীদলের সাধারণ সম্পাদক এসএম সাহেব আলী,জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, সদর উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল কাদের, পৌর মহিলা দলের সভানেত্রী মৌমি কুইন সাথী,পৌর ওলামা দলের আহবায়ক মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব একরামুল হোসেন মিলন প্রমূখ ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, ওলামা দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
https://satnadee.com/