প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ

মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অ্যাড. মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য সচিব অ্যাড. আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাড. মিজানুর রহমান পিন্টু এবং সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল অ্যাড. ড. রবিউল ইসলাম খান।
উপস্থিত ছিলেন অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. শহিদ হাসান, অ্যাড. ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. ইমরান হোসেন শাওন, অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু, অ্যাড. জালাল, অ্যাড. আকরাম আলী, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. শামীমা আক্তার মিঠু, অ্যাড. এস এম ইব্রাহিম হোসেন, অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. শাহাজান জাহাঙ্গীর, অ্যাড. এবাদুল হক, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. শফিকুল আজম, অ্যাড. জিয়াউর রহমান জিয়া, অ্যাড. অমিত কুমার, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. এস এম বিপ্লব হোসেন, অ্যাড. পিয়াল, অ্যাড. সাবিহা খাতুন, অ্যাড. আলাউদ্দিন, অ্যাড. জাহাঙ্গীর আলম ও অ্যাড. মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শতাধিক আইনজীবী অংশ নেন।
সভায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ অক্টোবর সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে মনোনয়নপত্র সরবরাহ শুরু হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ নভেম্বর। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।