প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
সন্ধ্যারাতে সাতক্ষীরা শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে ঢুকে গৃহবধূকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জামাল হোসেন সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার রাতে মধ্যকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জামাল হোসেন একই এলাকা বাসিন্দা।তিনি শহরের কালেক্টর স্কুলের শিক্ষক।

ভুক্তভোগী মো. জামাল হোসেন বলেন, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী মোছা. মনিরা খাতুন বাড়িতে একা ছিলেন। ওই সময়ে মুখে কালো কাপড় বাঁধা ও সাদা পোশাক পরা ২থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে।এরপর তার হাত-পা বেঁধে ফেলে ১০ মাস বয়সী কন্যাশিশুর গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখায়। ওই সময় ঘরের আলমারিতে থাকা নদদ ৩৭ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।স্বর্ণালংকারের মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরো বলেন,ওই সময় শিশুর ক্ষতি করার হুমকি দেওয়ায় তার স্ত্রী চিৎকার করতে পারেননি। পরে তিনি বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://satnadee.com/