প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে শ্রমিক সমাবেশ

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: “শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে শ্রমিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কাশিমাড়ী প্রত্যাশা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং কাশিমাড়ী প্রত্যাশা ওয়েলফেয়ার গ্রুপের বাস্তবায়নে আয়োজিত এ সমাবেশ কাশিমাড়ী বাজার মৎস্য আড়ৎ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাশিমাড়ী প্রত্যাশা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভাষক ছামিউল ইমাম আযম মনির।
বিশেষ অতিথি ছিলেন রোকনুজ্জামান রফিক, জি.এম. আব্দুস সালাম এবং সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ মশিউর রহমান, সম্রাট শাহজাহান কবির, এস.এম. কামাল হোসেন ও শরিফুল আলম মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকজনাব প্রভাষক মুক্তার হোসেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং যথাসময়ে পারিশ্রমিক পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শ্রমিকের শ্রম ও ঘামের ওপর নির্ভর করেই গড়ে ওঠে দেশের অর্থনীতি ও উন্নয়নের ভিত। তাই শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে বুঝিয়ে দেওয়া প্রত্যেক মালিক ও নিয়োগকর্তার নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের যে মানবিক আহ্বান, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে স্থানীয় শ্রমিক, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
https://satnadee.com/