প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি মোঃ হাফিজুল আল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা।
নবীন শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
https://satnadee.com/