প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৯, ১০:৩২ পি.এম
শ্যামনগর জুয়েলার্স সমিতির নির্বাচন: সভাপতি বিকাশ, সম্পাদক বিশ্বজিৎ
![]()
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির শ্যামনগর উপজেলা শাখার কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোটাররা ভোট প্রদান করেন। উপজেলার মুন্সিগঞ্জ, হরিনগর, ভেটখালী,নওয়াবেকী, নূরনগর ও শ্যামনগর মোকামের মোট ৬৩ জন ভোটারের মধ্যে ৬২ জন ভোটার ভোটা প্রদান করে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ৬ টি পদে ১৫ জন প্রার্থী অংশগ্রহণ করে। উক্ত নির্বাচনে দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত সভাপতি স্বপ্না জুয়েলার্সসের প্রোভাইডার মাদার চন্দ্র আড্য কে পরাজিত করে পুষ্প জুয়েলার্সের প্রোভাইডার বিকাশ চন্দ্র ঘোষ জয়লাভ করে। সাধারণ সম্পাদক ভাই ভাই জুয়েলার্সে নন্দলাল পাাল কে পরাজিত করে গীতা রানী জুয়েলার্স এর বিশ্বজিৎ মন্ডল জয় লাভ করে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, বিসমিল্লাহ জুয়েলার্স এর প্রোভাইডার আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার স্বর্ণদ্বীীপ জুয়েলার্স প্রোভাইডার উজ্জ্বল দত্ত। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়াায় শ্যামনগর উপজেলাধীন জুয়েলার্স সমিতির সদস্যরা নবনির্বাচিত সকল কে অভিনন্দন জানিয়েছেন।
Copyright Satnadee 2026