প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ‘শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরাম’-এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শ্যামনগর পৌরসভা বাতিল, নাগরিক অধিকার পুনরুদ্ধার ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজী আশরাফুজ্জামানকে সভাপতি এবং গাউসুল আজমকে সদস্য সচিব করে ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি প্রফেসর মাহবুব আলম, শেখ জাবের হোসেন, মেম্বার হাবিবুর রহমান, মেম্বার শোকর আলী, ডা. গোলাম হোসেন ও মো. মুজিবুর রহমান। যুগ্ম সচিব তামিম হাসান, সাংগঠনিক সম্পাদক জি.এম. রবিউল ইসলাম, ক্যাশিয়ার মুজিবুর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক রাকিবুল্যাহ সোহাগ ও মো. রাফি, দপ্তর সম্পাদক বাবু রনজিদ দেবনাথ এবং অনুষ্ঠান বাস্তবায়ন সম্পাদক কামরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিলের প্রেক্ষাপট, নাগরিক অধিকার পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত ও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় নবগঠিত ফোরামের মাধ্যমে এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
https://satnadee.com/