প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মাসুম বেলাল কাইয়ুম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক এস এম মাহাবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের নকিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবু শ্যামনগর পৌর সদরের বাদঘাটা গ্রামের মো. মাহতাব উদ্দীনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি উপজেলার বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে।ওই মামলায় বাবুর নাম আসামির তালিকায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ঘটনায় তার নাম এসেছে।
https://satnadee.com/