আয়ুব আলী: আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদক মুক্ত সমাজ গড়ি। যুব সমাজ রক্ষা করি, মাদক মুক্ত দেশ গড়ি, আপনার সচেতনতাতেই বাঁচতে পারে একটি প্রাণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) বিকাল ৪টায় সুন্দরবন বাজার প্রাঙ্গণে মুন্সীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মোড়ল; উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক সরদার; সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সমাজসেবক ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাহারাত সরদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু কওছার সরদার। মুন্সিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি কর্মী মোঃ আবু হামজা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— মোঃ মহিদ গাজী; মোঃ নজরুল গাজী; মোঃ হাবিবুর রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম; মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সরদার; সাবেক সেনা সদস্য মোঃ মিজানুর রহমান মোড়ল এবং মোঃ মিজানুর রহমান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, 'মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।'
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
বিশেষ অতিথি মোঃ আবুল কাসেম মোড়ল বলেন, 'মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে।' তিনি মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান এবং তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।