এস কে সিরাজ: সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে তিন দিন ব্যাপী নজরুল বর্ষ ২০২৫- ২৬ উপলক্ষ্যে নানা কর্মসৃচীর শুভ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে, সহকারী কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন এর উপস্থাপনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা স্থাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, শিক্ষক অধ্যাপক আবু সাইদ, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ ।
এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবন বৃত্তান্ত, নজরুল সংগীত, কবিতা, আবৃত্তি সহ নানা বিষয় তুলে ধরেন।