আইয়ুব আলী : সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি) প্রকল্পের আওতায় “জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব এবং জেন্ডারবান্ধব সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিন্দু নারী উন্নয়ন সংগঠন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিআইও কর্মকর্তার প্রতিনিধি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. নাজমুল কবীর, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত প্রমুখ।
প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার ও ফোকাল কানিজ শাইমার সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতাপ কুমার শীল।