
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির চলাচলের পথ নিয়ে বিরোধে গোলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে। শনিবার(২০ডিসেম্বর) সকাল ৯টার দিকে জাবাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত. হামিজউদ্দীন মোড়লের পুত্র। এঘটনায় পুলিশ রেজাউল, সেলিম, সিরাজুল ও আনারুল নামে ৪ ব্যক্তিকে আটক করেছেন।
নিহতের ভাই রফিকুল জানান, সকালের দিকে গোলাম হোসেন চলাচলের পথ সংস্কার করছিলেন। এসময় প্রতিপক্ষ ওই ৪ ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধৃত ৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

