জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে সাহিন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহিন হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বালানি সংগ্রহের জন্য বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন সাহিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।