শ্যামনগর প্রতিবেদক: সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে কৃষিই সম্পদ এ লক্ষ্যে কৃষিতে ব্যাপক জন কৃষক সম্পৃক্তিতা করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ এর উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এ কর্মসৃচীর শুভ সৃচনা করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করে শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন খামার বাড়ী কৃষিবিদ ওবায়দুর রহমান
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম,অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। আরো উপস্থি ছিলেন,কৃষিবিদ গৌর গোবিন্দ, কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ । অনুষ্ঠান শেষে অতিথিগন বিভিন্ন প্রদর্শনীয় স্টল পরিদর্শন করেন।