প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুন্সিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন। এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল মজিদকে প্রার্থী করা হয়েছে।
https://satnadee.com/