প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, আজিজুল সম্পাদক

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫শে অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ের ৪৭টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩জন ভোটার অনুপস্থিত ছিলেন। সভাপতি মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। ৩০টি ভোট পেয়ে ১নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন আঃ রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন ও ১৪টি ভোট পেয়ে মোঃ সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।
https://satnadee.com/