নিজস্ব প্রতিবেদক :সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সাতক্ষীরার তালা থানা ও কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় তালা শিল্পকলা একাডেমি চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, সহ-সভাপতি আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ রিপন, শেখ ফারহান মাসুক, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় ছাত্রদল নেতারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বৃদ্ধি, সংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রদল নেবে না। যোগ্য ও ত্যাগীরাই আগামীদিনে ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে বলে জানান ছাত্রনেতারা।
মতবিনিময় সভায়কে ঘিরে তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী তুহিন রিয়াদের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভায় যোগদান করতে দেখা যায়। তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এস.কে. ফারুক হোসেন।