প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন আয়ুবিকে ভোমরা বন্দরে সংবর্ধনা

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তি সহিংসতার মধ্যেই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গেলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন আয়ুবি। ৯ মে সকাল ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ কালে তাকে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ হাবিবুর রহমান। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার কবির, শিবিরের শহর সেক্রেটারি নুরুন্নবী, অফিস সম্পাদক আরিফ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ রুকনুজ্জামান, হাফেজ মনির হোসেন, আঃ গফুর প্রমূখ।
https://satnadee.com/