দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৬
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ব্রহ্মরাজপুরে দূর্গাপূজার কমিটি নিয়ে তুমুল বিতর্ক

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৫, ২০২১
জুলাই ২৫, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সাংগঠনিক নিয়ম-নীতি উপেক্ষা করে কমিটি করায় দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ বাঁধার আশংকা দেখা দিয়েছে।

জানা যায়, গত ১৩ জুলাই রাতে এলাকার কাউকে না জানিয়ে নিজেদের পছন্দের কিছু লোকজন নিয়ে বৈঠক করে একটি পকেট কমিটি গঠন হয়। এতে নিলিপ কুমার মল্লিক সভাপতি ও নিরঞ্জন ঘোষ ছোট্টু সাধারণ সম্পাদক হিসেবে একতরফা নিজেদের লোকজনের সমর্থনে নির্বাচিত হয়। এ খবর জানতে পেরে অপর একটি গ্রুপের লোকজন সেখানে উপস্থিত হয়ে বিগত দিনের হিসাব-নিকাশ ও পূর্বের কমিটি বিলুপ্ত ছাড়াই তড়িঘড়ি করে কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানান। এরপরেও তারা ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদে নিলিপ কুমার মল্লিক সভাপতি ও নিরঞ্জন ঘোষ ছোট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মর্মে ফেসবুকের মাধ্যমে একটি খবর প্রকাশ করে। ফেসবুকের এই খবরে ব্রহ্মরাজপুর এলাকার অধিকাংশ হিন্দু নারী-পুরুষের মাঝে ব্যাপক ক্ষোভ, বিতর্ক ও প্রকাশ্যে সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আবার কেউ কেউ এই কমিটিকে কেন্দ্র করে যে কোন সময় দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার আশংকা প্রকাশ করেছে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন ঘোষ ছোট্টু মোবাইলে সাতনদীকে জানান, রাতে তো সবাই মিটিংয়ে হাজির হয় না। তবে ৫০/৬০ জন লোক সই-স্বাক্ষর করে। সবার মতামতে কমিটি হয়েছে। নিজেদের লোক দিয়ে কমিটি করার কোন প্রশ্নই আসে না।

অন্যদিকে, অপর গ্রুপের এস,কে বোস, স্বদেশ মল্লিক, প্রকাশ চন্দ্র সাহা ও মৃত্যুঞ্জয় আঢ্য সাতনদীকে জানান, এটা সম্পূর্ন একটি অবৈধ কমিটি। নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে সার্বজনীন মতামত উপেক্ষা করে এ কমিটি করা হয়েছে। ২৫০/৩০০ লোক পূজা কমিটির কাছে চাঁদা দিয়ে থাকে। অথচ পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাঁদাধারী লোকদের অবমূল্যায়ন করে সাংগঠনিক নিয়ম-কানুনের বাইরে কমিটি করা হলো। এটা আমরা মানি না, মানব না।

এদিকে, এই কমিটি গঠনের বিরোধীতা ও অবৈধ কমিটি আখ্যা দিয়ে ব্রহ্মরাজপুর গ্রামের ২২৯ জন স্বাক্ষরিত পৃথক ৩টি অভিযোগ লিখিত আকারে সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ সাতনদীকে জানান, কমিটি গঠন নিয়ে দুটি পক্ষ হয়েছে। আমরা দুটি পক্ষ নিয়ে বসতে চাই। সাংগঠনিকভাবে এটা সমাধান করা হবে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল সাতনদীকে জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। এটা পূজা উদযাপন পরিষদের কাজ। বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শীবপদ গাইন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে সাতনদীকে জানান, এটা সাংগঠনিকভাবে দ্রুত সমাধান করা হবে। চলতি সপ্তাহে দূর্গা পূজা মন্দির প্রাঙ্গনে এলাকার সূধীজন, গণ্যমান্য ব্যক্তি ও স্টেক হোল্ডারসহ দু’পক্ষের লোকজনদের উপস্থিতিতে বিষয়টি শান্তিপূর্ন নিষ্পত্তি হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নিয়ে নানান গুঞ্জন!
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting