নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। আরো বক্তব্য দেন, জেলা সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, সুশীল সমাজের প্রতিনিধি মো. সাকিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ও সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মো. মনিরুজ্জামান।
এরপর আলোচনা সভায় সুন্দরবন সহ সাতক্ষীরা জেলার সম্ভবনাময় পর্যাটন খাদগুলো বিকাশ সুরোক্ষা এবং আধুনিক পর্যাটন সুবিধা নিশ্চিতকরনে বিষয়ে আলোকপাত করা হয়।