নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয় । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের প্রতি সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, “একজন আদর্শ শিক্ষকের কর্মজীবন অবসরের মাধ্যমে শেষ হয় না; তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সমাজকে আলোকিত করে।” তিনি বিদায়ী প্রধান শিক্ষকের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলীর প্রশংসা করেন এবং তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন।