মো: মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার এবং এক্সপার্ট যুব সংঘের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছমাতুল্লাহর সুযোগ্য সন্তান সেলিমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে (সকাল ৪টার দিকে) স্ট্রোকজনিত কারণে শহরের মাগুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি কুশখালীতে নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সেলিমুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে 'অগ্রগতি সংস্থা' এবং 'এক্সপার্ট যুব সংঘ' পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।