কালিগঞ্জ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) আসরের নামাজবাদে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহীনুর রহমান, রিপন, সোহাগ ও শাহাজান আলী মোড়ল প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজ, ছাত্রদলের জাকির, নাসিম, সুমন, ওমরসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলা আব্দুল মজিদ।