
খুলনা প্রতিনিধিঃ খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শনিবার (২০ জুন) আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আপনার প্রতিশ্রুতি থেকে আপনি সরে গেলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “সোজা পথে আসুন। ৭১ শতাংশ মানুষ আপনার বিপক্ষে অবস্থান করছে। তাই অবিলম্বে ‘হ্যাঁ’ ভোট কার্যকর করুন।”
বক্তব্যে তিনি বর্তমান পরিস্থিতিতে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের দাবি তোলেন।