প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
পায়ু পথে মিলল দেড় কোটি টাকার স্বর্ণের বার, ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির শাহ গোলাম হোসেন ভারতে মুম্বাই শহরের বাসিন্দা। আজ সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি।
সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তাঁর মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৮১৩. ৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
https://satnadee.com/