
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা):পাটকেলঘাটার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ম-লী এবং কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গতকাল দুপুর ২টার সময় মাদ্রাসায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব। কমিটির সেক্রেটারি অত্র জামিয়ার মুহতামিম আলহাজ্ব মুফতি মনিরুল হক, আলহাজ্ব সালাউদ্দীনকে সিনিয়র সহ-সভাপতি এবং ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন কে সহ-সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আওলাদ হোসেন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মোশাররফ হুসাইন। নতুন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, আলহাজ্ব মীর আসাদুজ্জামান, আলহাজ্ব মুজিবুর রহমান সরদার,আসাদুজ্জামান আসাদ এবং মোঃ বাবলুর রহমান।৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ম-লীতে রয়েছেন আলহাজ্ব আব্দুল আলীম মাহমুদ,আলহাজ্ব আবুল কালাম বাবলা, আলহাজ্ব আবুল ইফতেখার এবং আলহাজ্ব মীর শাহিন হোসেন। সিনিয়র সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, মুশফিকুল আলম বিশ্বাস, শেখ অহিদুর রহমান, আলহাজ্ব রেজাউল ইসলাম (বাবু), আলহাজ্ব শেখ মাহমুদুল ইসলাম, মাষ্টার আব্দুর রব পলাশ, আলহাজ্ব নাজিম উদ্দীন ও মকবুল হোসেন।