নিজস্ব প্রতিবেদক : পাটকেলঘাটার কাশীয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে ৮ বোতল কোরেক্সসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) দুপুরে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন,পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের আজগার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২৮)কুমিরা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে শামীম হোসেন (৩২ )।
থানা পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে কাশীয়াডাঙ্গা বাজারের পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই ব্যক্তির কাছ থেকে চার বোতল কোরেক্স উদ্ধার করা হলে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।